বেসরকারি প্রতিষ্ঠানের স্কুল কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর আলোকে পর্যালোচনা এবং সুপারিশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অন্তর্ভুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে বাংলাদেশ বেসরকারি কলেজে অনার্স- মাস্টার্স শিক্ষক ফোরাম এই মানবন্ধনের আয়োজন করে।
শিক্ষক ফোরামের আহব্বায়ক আ.স.ম সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তারা জানান, ২০১৮ নীতিমালা সংশোধন করে জনবল কাঠামোতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করা না হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বেসরকারি কলেজে ক্লাস ও সকল পরীক্ষা বর্জন করা হবে।
এছাড়া কেন্দ্র ঘোষিত জেলায় জেলায় লাগাতার অবস্থান কর্মসুচি পালন করে দাবি আদায় করা হবে। মানবন্ধন শেষে শিক্ষকরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি পেশ করেন।
Please follow and like us:









