গৌতম ঠাকুরগাও জেলা প্রতিনিধি : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, রমেশ চন্দ্র সেন এমপি ঠাকুরগাও -১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সকাল ১০:৪৭ মিনিটে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড,কে,এম কামরুজ্জামান সেলিমের নিকট নৌকার মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহা: সাদেক কুরাইশি,সাবেক সভাপতি মির্জা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড:মকবুল হোসেন বাবু, মাহবুবুর রহমান খোকন,এ্যাড,ইন্দ্র নাথ রায়,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
পরে তিনি আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়নের বর্ননা দিয়ে নৌকার বিজয়ের দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
Please follow and like us:









