, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ঠাকুরগাঁও-৩ আসনকে উন্নয়নের রোল মডেল ও পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চায় – সেলিনা জাহান লিটা




ঠাকুরগাঁও-৩ আসনকে উন্নয়নের রোল মডেল ও পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চায় – সেলিনা জাহান লিটা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৮, ১৪:৩৫ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও‌ জেলা প্রতিনিধিঃ

সেলিনা জাহান লিটা, সকলের প্রিয় ব্যক্তি তিনি। লিটার সাথে মিশতে-কথা বলতে স্বাচ্ছন্দবোধ করে ঠাকুরগাঁও-৩ আসনের সকল শ্রেণির মানুষ। লিটা একজন হাস্যজ্জ্বোল, সৎ ও ন্যায়পরায়ণ একজন সাধারণ মানুষ। বিগতদিনে এবং বর্তমান আওয়ামী লীগের  রাজনীতির মাঠে তার বিচরণ অদ্বিতীয়। সাধারণ মানুষ অত্যান্ত ভালবাসে তাকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ঠাকুরগাঁও-৩ আসনে হাস্যজ্জ্বোল সেলিনা জাহান লিটাকে এমপি হিসেবে দেখতে চায়।

রবিবার রাত ৮টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয়ে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দেন সেলিনা জাহান লিটা।

মোছা: সেলিনা জাহান লিটা ঠাকুরগাঁও-পঞ্চগড় ৩০১ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য। এছাড়া তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।

১৯৭৩ সালে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম আলী আকবর এর সুযোগ্য কন্যা সেলিটা জাহান লিটা। মরহুম আলী আকবর ১৯৭৩ সালে সংসদ সদস্য হয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে অবস্থান করেন।

আলী আকবর মৃত্যুকালে চার পুত্র ও চার কন্যা স্ত্রী রেখে যান। তিনার জীবদ্দশায় প্রথম সন্তান সেলিনা জাহান লিটা পড়ালেখা আর ক্রীড়া ও সাংস্কৃতির মধ্য দিয়ে বিকশিত হন। ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে কলেজে অধ্যাপনায় যোগ দেন। সাংসদ পিতা আলী আকবর রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই সেলিনা জাহান লিটা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেন। ১৯৮৬ সালে ছাত্রলীগ, ১৯৯৪ সালে রাণীশংকৈল উপজেলা মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করে রাজনৈতিক পথ সুগম করেন। ২০০৯ ও ২০১৪ সালে দুইবার গণমানুষের সমর্থনে রাণীশংকৈল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও সুবিবেচনায় ২০১৪ সালে ঠাকুরগাঁও, পঞ্চগড় মহিলা-৩০১ সংরক্ষিত আসনে জাতীয় সংসদ সদস্য মনোনীত হন সেলিনা জাহান লিটা। এলাকায় উন্নয়নে সাফল্য অর্জন করে ব্যাপক সারা জাগিয়েছে এমপি সেলিনা জাহান লিটা। এছাড়ও তিনি রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় মহিলাদের সমিতির মাধ্যমে কর্মমূখি করে তোলেন।

পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার (ঠাকুরগাঁও-৩ আসন) প্রবীণ ব্যক্তিরা বলেন, আমাদের এলাকা শান্তপ্রিয় এলাকা, আর এখানে আওয়ামী লীগের নির্বাচিত এমপির খুব প্রয়োজন। তাই পীরগঞ্জ-রানীশংকৈল এলাকার মানুষ এমপি সেলিনা জাহান লিটাকে একমাত্র জাতীয় নির্বাচনে  প্রার্থী হিসাবে  দেখতে চায়। যাই হোক না কেন, এলাকার সাধারণ মানুষ এবার নৌকার প্রার্থী হিসেবে এমপি সেলিনা জাহান লিটাকে দেখতে চায়।

আওয়ামী লীগ নেতারা বলেন, স্বচ্ছতার রাজনীতি  হিসেবে বর্তমানে পীরগঞ্জ-রাণীশংকৈলে যার নাম ডাক রয়েছে তিনি হলেন এমপি সেলিনা জাহান লিটা। তার এ এলাকায় রাজনৈতিক অবস্থান, নেতা কর্মীদের কাছে গুরুত্ব, সাধারণ গরীব মেহনতি মানুষের আস্থার প্রতীক, যুগোপযোগী রাজনৈতিক নেতৃত্বদানকারী হিসেবে এমপি লিটা অদ্বিতীয়।

স্থানীয়রা বলেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয়পার্টি ও ওয়ার্কার্স পার্টির এমপি ছিল কিন্তু তারা এলাকার তেমন কোন উন্নয়ন করেনি। করেছে লুটপাট। তবে লিটা মহিলা সংরক্ষিত আসনে এমপি হওয়ার পর থেকে যেমন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে, ঠিক তেমনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই লিটাকেই জনগণ এ আসনে এমপি দেখতে চায়।

রাণীশংকৈলের গৃহবধু আরফিন ইয়াসমিন দিনা বলেন, সেলিনা জাহান লিটা শুধু এলাকায় উন্নয়ন করে থেমে থাকেনি। তিনি এলাকার নারীদের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আজ তারই জন্য এ আসনের নারীরা সাফল্য অর্জন করেছে।

মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা বলেন, সরাসরি ঠাকুরগাঁও-৩ আসনে ভোটে সংসদে যেতে চাই। মনোনয়ন চুড়ান্ত পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

সেলিনা জাহান লিটা বলেন, আমার বাবার আদর্শই লালন করে বেঁচে আছি। সততা, নির্লোভ, সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে আমার বাবা বেঁচে ছিলেন। আগামী জাতীয় নির্বাচনে সুযোগ পেলে ঠাকুরগাঁও-৩ আসনকে উন্নয়নের রোল মডেল ও পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET