১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ি আগমন গুইমারা–মানিকছড়িতে হাজার মানুষের স্বাগত




ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ি আগমন গুইমারা–মানিকছড়িতে হাজার মানুষের স্বাগত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৫, ১৬:৫৩ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েম বুধবার (২৬ নভেম্বর ২০২৫) নিজ জেলা খাগড়াছড়িতে আগমন করেন। তাঁর আগমন উপলক্ষে গুইমারা মানিকছড়ি ও মাটিরাঙ্গায় থেকে হাজারো মানুষ মোটরসাইকেল বহর নিয়ে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়। গুইমারার জালিয়াপাড়া এলাকায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করা হয়।

পথসভায় সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করেছি। গত ১৬ বছর ফ্যাসিবাদের শাসনে দেশ কার্যকর রাষ্ট্র হতে পারেনি। পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদে ভরপুর; সঠিক নেতৃত্ব পেলে এ সম্পদ দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও দক্ষ নেতৃত্ব জরুরি। জুলাই আন্দোলনের শহিদদের রক্তে গড়া নতুন বাংলাদেশে আগামী নির্বাচনে জনগণ সত ও দেশপ্রেমিক নেতৃত্বকে বিজয়ী করবে—এই আশা করি।
তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাদের সন্তান। কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, প্রতিবাদ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের পাশে আছে।

গুইমারায় সংক্ষিপ্ত পথসভায় তিনি অভিযোগ করেন, ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
তিনি পাহাড়ের মানুষের যেকোনো সমস্যা মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দেন।

গুইমারা উপজেলা জামায়াতের আমির ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

খাগড়াছড়ি সফর উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা দেখা গেছে।
এছাড়া খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET