১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্টে ৯ম শ্রেণী চ্যাম্পিয়ন।




ডুমুরিয়ায় কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্টে ৯ম শ্রেণী চ্যাম্পিয়ন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২৫, ২০:২১ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্টে ৯ম শ্রেণী একাদশ চ্যাম্পিয়ন এবং ৮ম শ্রেণী একাদশ রানার আপ হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে চুড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বিএনপি নেতা শেখ আবু শাহামা, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, শেখ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন নুর ইসলাম মোড়ল, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মফিজুল ইসলাম, শিক্ষক সোমা বিশ্বাস, মাওঃ হাশেম আলী, তাপস বসাক, জাকির হোসেন প্রমুখ।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল গফুর। তাকে সহযোগিতা করেন জি এম নাজির হোসেন এবং বিশ্বজিৎ দে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET