খুলনায় ডুমুরিয়ায় ডেইরী খামারীদের দুই দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির। প্রশিক্ষক ছিলেন খুলনা ভেটেনারি অফিসার ডাঃ এস এম আইয়ুব আলী, খুলনা জেলা ট্রেনিং অফিসার ডাঃ এফ এম মান্নান কবির ও উপজেলা প্রাণী সম্পদ সপ্রসারণ কর্মকর্তা সায়রা গুলশান। প্রশিক্ষণে ৪০জন ডেইরী খামারীর সদস্য গ্রহন করেন।
Please follow and like us:









