খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৪-বারের ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ বদরুজ্জামান তসলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছন। মরহুম বদরুজ্জামান বেশ কিছুদিন ধরে দূরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি চিকিৎসকের পরামর্শে উপজেলার চুকনগর বাজারস্থ নিজস্ব বাসভবনে চিকিৎসাধীন ছিলেন এবং শনিবার সকাল ৮টার দিকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৮৮, ১৯৯২, ২০০৩ ও ২০১১ সালের ইউপি নির্বাচনে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুম বদরুজ্জামান জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি সরকারীভাবে একাধিকবার বিদেশ সফর এবং স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে দুইবার স্বর্নপদক লাভ করেন। শনিবার বাদআসর চুকনগর বাজারের যশোর রোডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Please follow and like us:








