, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত  




ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত  

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৫, ০২:৩৯ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে এক ভূমিহীন পরিবারের বসত ঘর। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরে বাজারের পাশ্ববর্তী এক খন্ড খাস জমিতে হাফিজুর গাজীর ছেলে আঃ রহমান টিন শেডের একটি ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। ঘর মালিক ভূমিহীন আঃ রহমান গাজী ঝালমুড়ি, চটপটি বিক্রি করে অতি কষ্টে দিনাতিপাত করছেন। ঘটনার দিন দুপুরে আঃ রহমান ও তার স্ত্রী রেশমা বেগম পাশ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। এর‌ মধ্যে মোবাইল ফোনে খবর পায় তার ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা, বসত ঘর, ফ্রিজ, রাইস কুকার, সাউন্ড, আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET