খুলনার ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দেবরানি গাইন (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুলটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেবরানি গাইন কুলটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সত্যজিৎ গাইনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় জিআই তারে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলেন দেবরানী গাইন। এ সময় পাশের ঘর থেকে নেওয়া বিদ্যুৎ সংযোগের একটি তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Please follow and like us:









