১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা ও আড়াই কোটি টাকার বাগদা পোনা বিনষ্ট




ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা ও আড়াই কোটি টাকার বাগদা পোনা বিনষ্ট

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ১০:১০ | 893 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় মেসার্স সোনামুখ হ্যাচারিতে ভারতীয় বাগদা চিংড়ির পোনা চাষ করার অপরাধে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় ও বাগদা চিংড়ির পোনা বিনষ্ট করেছে। শনিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক জানায় , উপজেলার শরাফপুর ইউনিয়নের রতনখালি গ্রামে মেসার্স সোনামুখ হ্যাচারির মালিক মোঃ মোতালেব হোসেন মুন্সি তার হ্যাচারিতে ভারতীয় বাগদা চিংড়ির পোনা চাষ করছিল। এ সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে অভিযান চালিয়ে মৎস্য হ্যাচারী আইন-২০১০ এর ৮ ধারায় অপরাধ করায় একই আইনের ১৮(২) ধারায় ৪০ হাজার টাকা জরিমানা , আড়াই কোটি টাকার বাগদা চিংড়ির পোনা বিনষ্ট করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET