১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় মতবিনিময় সভায়,, লবি বিলডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে চাই।




ডুমুরিয়ায় মতবিনিময় সভায়,, লবি বিলডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে চাই।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ২০ ২০২৫, ০০:৪৯ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া-ফুলতলা (খুলনা -৫) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, এ অঞ্চলে বিল ডাকাতিয়া জলাবদ্ধতা জাতীয় সমস্যায় রূপ নিয়েছে।
আমি বিলডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে চাই। এজন্য সবার সহযোগিতা করতে হবে। তিনি সংখ্যালঘুদের পাশে থেকে কাজ করার আশ্বস্ত করেন। শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপি সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত মতবিনিময় সভা হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে যেন জনসভায় পরিণত হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আঃ মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল হাসান বাপ্পী। বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপির নেতা আশরাফুল আলম নান্নু, রফিকুল ইসলাম রফিক, এ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, আঃ মান্নান মিস্ত্রী, কামরান হাসান, হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, নিত্যানন্দ মন্ডল, শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ শাহিনুর রহমান শাহিন, খান আফজাল হোসেন, অরুণ গোলদার, আমিরুল ইসলাম, আহম্মদ আলী ফকির, মাওঃ আব্দুস সালাম আজাদ, শিবপদ দাস প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET