উৎসব মুখর পরিবেশে গতকাল বিকালে ডুমুরয়িা উপজেলা সদরে ক্রিয়েশন কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে শিশু ও তাদের মায়েরা বাহারী পোশাকে সজ্জিত হয়ে বিদ্যালয়ের মাঠে সমবেত হন। সারাদিন ব্যাপি নানাবিধ ক্রীড়া, শরীরচর্চা, নৃত্য, কবিতা ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওইসব প্রতিযোগিতা ও যেমন-খুঁশি-তেমন-সাঁজো প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্রিয়েশন কিন্ডার গার্টেন’র অধ্যক্ষ কাজী সুরাইয়া’র সভাপতিত্বে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্তার তুলে দেওয়ার আগে সমবেত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনের শুরু থেকেই শিশুদের মেধা বিকাশের জন্য অভিভাবকদের সচেতনতাই খুব জরুরি। শুধু প্রতিযোগিতা নয়, ভালো মানুষ হিসাবে আপনার শিশুকে গড়ে তুলতে হবে। ওই অনুষ্ঠানে আরও বক্তব্যদেন কাজি আবদুল্লাহ, আনোয়ার হোসেন, জয়ন্ত বৈরাগী, শিক্ষক- শায়লা শারমিন, জেসমিন আকতার, পিয়া খান, সাইফুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:










