১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ার চিংড়ি ঘেরে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৫, ২২:০৪ | 668 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পূর্ব শত্রুতার জের ধরে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ডুঙ্গা’র বিলে মকবুল শেখে’র ৩ বিঘা’র মাছের ঘেরে বিষ প্রয়োগ করায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ মৎস্যচাষি ও এলকাবাসী সুত্রে জানা গেছে, বেশ-কয়েক বছর ধরে মকবুল শেখ তার নিজের ও অন্যের জমি হারি(ভাড়া) নিয়ে মাছ ও সবজি চাষ করছেন। কিন্তু গত কয়েক বছর ধরে তার ঘেরে কে-বা-কারা রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছের ব্যাপক ক্ষতি করে চলেছে। চলতি মৌসুমে গত বৃহস্পতিবার গভীর রাতে আবারও তার ঘেরে বিষ প্রয়োগ করায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া পঁচা মাছের গন্ধে এলাকার পরিবেশ দুষিত হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে ঘের মালিক মকবুল শেখ বলেন, শুক্রবার ভোরে ঘেরে গিয়ে দেখি, বড়-বড় সাদা মাছ ও চিংড়ি মাছ গুলো ফুলে ভেসে উঠেছে। আমার ৩ বিঘা ঘেরে ৪০ হাজার গলদা রেনু, ১০ মন সাদা মাছ দেওয়া ছিলো। আমার সব শেষ করে দিয়েছে। তিনি আরও বলেন, বেশ-কয়েক বছর ধরে আমার ঘেরে বিষ দেওয়া বা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET