, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঢাবি ছাত্রী ও রাজশাহীতে সংঘটিত ধর্ষনের প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন




ঢাবি ছাত্রী ও রাজশাহীতে সংঘটিত ধর্ষনের প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ১৭:০৫ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধর্ষণ ও রাজশাহীর গোদাগাড়ীতে সংঘটিত ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বুধবার বেলা ১১টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে দিনের পর দিন ধর্ষনের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। আমাদের নিরাপত্তার কথা ভাবতেই আঁতকে উঠি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে, গোদাগাড়ীতে কাউন্সিলরের বাড়িতে ধর্ষনের ঘটনা ঘটে, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীরা আরোও বলেন, ধর্ষনের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। রাস্তা-ঘাটে হোক আর যেখানেই হোক সবসময় নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। কাল আমাদের সহপাঠী কিংবা আমাদেরই কারো বোন ধর্ষনের শিকার হবেনা কিভাবে নিশ্চিত হওয়া যায় কিভাবে?

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান আনিস, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ন সাধারণ সম্পাদক রাসিক দত্ত, ফরহাদ হোসেন বিপ্লব, রাজশাহী কলেজ শুভ সংঘের সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।

মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET