গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রি ডা. মুরাদ হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ। বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রতিমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে যান বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও প্রযোজক শেখ শাহ আলমসহ নেতৃবৃন্দ।
এসময় তাঁরা ফুল দিয়ে তথ্য প্রতিমন্ত্রিকে শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রি আগত নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জোটের সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও লেখক মির্জা সাখাওয়াৎ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, অর্থ সম্পাদক আলভী সরকার, সহ ত্রাণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমূখ।
Please follow and like us:









