, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে বাৎসরিক ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত




তাড়াশে বাৎসরিক ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২৩, ২১:৩৯ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে বুধবার বিকেলে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাজার মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার আয়োজন করা হয়। মথুরাপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৩ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মোঃ নজরুল হাসান মানিক (অব:) তাড়াশ সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজারুল ইসলামের সভাপতিত্বে উক্ত আয়োজনে বক্তব্য রাখেন, তাড়াশ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব আলী সরকার, বারুহাস ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের দুলাল,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতাউর রহমান, সার্জেন্ট সাবেদ আলীসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। লাঠিবাড়ি খেলার আয়োজকরা জানান, প্রায় অর্ধশত বছর ধরে প্রতিবছর মথুরাপুর গ্রামের বাজার মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এ খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET