১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা মিছিল




তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা মিছিল

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০২৫, ২০:৫৭ | 671 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫এর আয়োজনে একটি বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’, ‘লিডার আসছে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী বেনাপোল। বুধবার( ২৪ শে ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়। শুভেচ্ছা মিছিলটি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলী’র নেতৃত্বে এ শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকরা জাতীয় ও দলীয় পতাকা বহন করে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য ও ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিকদের উদ্দেশে বক্তব্য ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি আশার বার্তা। তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। শ্রমজীবী মানুষ বিশ্বাস করে, তারেক রহমান দেশে ফিরলে শ্রমিকদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে। আনন্দ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET