, , ,

শিরোনামঃ-




তাহিরপুরে ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ১৮:৩০ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাহিরপুরে প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে কর্মহীন বেকার, হতদরিদ্র ও অসহায় দুই শতাধিক পরিবারে মধ্যে খাদ্য সামগ্রীা বিতরণ করেছে তাহিরপুর উপজেলার ভ্রাতৃত্ব ফাউন্ডেশন।

শনিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি পরিবারে ৪ কেজি চাল, আধা কেজী মসুর ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজী পেয়াজ, আধা কেজী লবন, ১কেজি টমেটো, ১ কেজি বেগুন, ১কেজি আলু ও ১টি সাবান বিতরণ করা হয়।

এসব বিতরনের সময় ছিলেন, ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের সভাপতি আজিজুর রহমান-আজিজ, সিনিয়র সহ সভাপতি আলা উদ্দিন সরকার, সহ সভাপতি আশোক মিয়া, তোফায়েল আহমদ রয়েল, আক্তার হোসেন, রয়েল আহমদ, নুর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন তালুকদার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ জামাল হোসেন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পরশ, দপ্তর সম্পাদক শেখ আলম, সদস্য মোজাম্মিল হক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET