প্রেস বিজ্ঞপ্তি
সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ
(কোবা) তৃতীয় বারের মত পাঁচ শতাধিক অসহায় রোহিঙ্গাদের মাঝে গত ২৩ মার্চ শুক্রবার সকালে ত্রাণ
বিতরণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত টেকনাফের উনচি প্রাং ক্যাম্পে প্রায় পাঁচ
শতাধিক অসহায় রোহিঙ্গা এতিম শিশু ও বয়স্কদের হাতে তুলে দেয়া হয় ত্রাণ। ত্রাণ বিতরণের সময় উপস্থিত
ছিলেন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ কোবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন
লিমন, সংগঠনের সেক্রেটারি আনোয়ার সবুজ, দুবাই প্রতিনিধি শরিফুল ইসলাম, উপদেষ্টা আল-মামুন
রাসেল, হোসাইন মো.কাউছার, আব্দুল কাইয়ুৃম মানিক, সদস্য সাকিব, মাসুদ, হাসান,শাহেদ
প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৬ সাল থেকে মায়ানমার থেকে আসা অসহায় রোহিঙ্গাদের সহায়তা করে
আসছে।









