১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • তেভাগা আন্দোলনের নেতা হাজী দানেশের কন্যা সুলতানা রেজওয়ানা চৌধুরী আর নেই ! 




তেভাগা আন্দোলনের নেতা হাজী দানেশের কন্যা সুলতানা রেজওয়ানা চৌধুরী আর নেই ! 

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ২০:৪১ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, উত্তরবঙ্গের প্রখ্যাত ব্যক্তিত্ব ও তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের কন্যা  সুলতানা রেজওয়ানা চৌধুরী (৭১) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সাবেক সাংসদ সুলতানা রেজওয়ানা চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET