, , ,

শিরোনামঃ-




ত্রিশালে স্বাস্থ্যসহকারীসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৮:২৭ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যসহকারী নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার ধানীখোলা মধ্য ভাটিপাড়া গ্রামে বসবাস করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা. মো. নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ২১ টি স্যাম্পল পাঠানো হলে সেখান থেকে বাকী নয়টি স্যাম্পলের পরীক্ষা হলে শনিবার রাতে ত্রিশালে এক জন স্বাস্থ্যসহকারী সহ পাঁচ জনের দেহে কোভিট-১৯ সনাক্ত হয়।

আক্রান্ত স্বাস্থ্যসহকারী মতিউর রহমান পারভেজ ত্রিশাল উপজেলার স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ২০১০সাল থেকে তিনি ধানীখোলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারি হিসাবে দায়িত্ব পালন করছেন। উপজেলার ধানীখোলা ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের স্যাম্পল সংগ্রহের কাজে গিয়ে তিনি আক্রান্ত হয়।

আক্রান্ত স্বাস্থ্যসহকারী মতিউর রহমান জানান, শারীরিক ভাবে আমি সুস্থ আছি, নিজের বাড়িতে হোম কোয়ারাইন্টানে আছি।

উল্লেখ্য, ত্রিশাল উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন, তার মাঝে এক জন্য মৃত্যু বরণ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET