, , ,

শিরোনামঃ-




দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২৬, ২২:২৯ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ কৃত ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেন ভ্রাম্যমান আদালত এবং গুদামঘর সিলগালা করেন।
১০ অক্টোবর শনিবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাহানপুর গ্রামের আলমের চাতালের ধানের গোডাউন ঘরে অভিযান চালিয়ে ১৯৮ বস্তা টিএসপি সার আটক করেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা।
এসময় তারা বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনকে সংবাদ দিলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেন এবং গুদামঘর সিলগালা করেন। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যন গোপাল দেব শর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী।
আটককৃত সারগুলি বীরগঞ্জ উপজেলার মাহানপুর (রনপাড়া) গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক মোঃ আলমগীর হোসেন (৪০) এর।
বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম জানায়, অবৈধভাবে মজুদকৃত সারের আনুমানিক মুল্য ২ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা। জব্দকৃত সারগুলি সরকারী মুল্যে কৃষকের মাঝে বিতরণ করে বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET