, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




দিনাজপুর শিক্ষা বোর্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২০, ১৯:০৭ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস’২০২০ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদার। দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সচীব ড. মোঃ আব্দুর রাজ্জাক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হারুন অর রশিদ মন্ডল, উপ-বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আলতাফ হোসেন, সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম খাঁন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ সালে পাকিস্থানী সেনারা আমাদের দেশে কিছু রাজাকারদের সহযোগিতায় ১৪ ডিসেম্বর এই দিনে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, আইজীবী, সাংবাদিক, বিজ্ঞানীসহ সকল বুদ্ধিজীবীদের খুজে বের করে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। পাকিস্থানী সেনারা জানতে পেরেছিলো যে, বাংলাদেশের মুক্তযোদ্ধাদের শক্তি দিয়ে হরানো সম্ভব নয়, তাই দেশকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যার কাজে লিপ্ত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন, তানজিমুল, গোলাম রব্বানী, হেলাল উদ্দিন, শিরিন, জাহাঙ্গীর, আতিক, হায়দারসহ সকল কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নের সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET