, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দেশব্যাপী ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফেনীতে বিএনপির মানববন্ধন




দেশব্যাপী ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফেনীতে বিএনপির মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২০, ২৩:০৩ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারি।

এসময় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, কৃষক দল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক দল সাধারণ সম্পাদক ইদ্রিস বর্তন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন প্রমুখ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দেশে ধর্ষণের মহোৎসব চলছে মন্তব্য করে বলেন, সরকার এর দায় এড়াতে পারে না। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অবৈধ সরকারের পতন ছাড়া এ দুঃসহ সময়ের অবসান সম্ভব নয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET