, , ,

শিরোনামঃ-




দোহারে করোনায় নতুন আক্রান্ত আরো ১ জন

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৯:২৪ | 934 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলায় মঙ্গলবার (১২ মে) নতুন করে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই নারীর বয়স ২৯ বছর। তার বাড়ি উপজেলার লটাখোলা এলাকায়। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন দুইজন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

নতুন করে আক্রান্ত হওয়া নারীর পারিবারিক সূত্রে জানা যায়, আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। ডায়ালাইসিস করাতে বাধ্য হয়ে সপ্তাহে দুইদিন বাড়ি থেকে ঢাকা যেতে হয় তাকে। মঙ্গলবার (১২ মে) ঢাকায় ডায়ালাইসিস করাতে গেলে চিকিৎসক ওই নারীর শরীরে করোনা উপসর্গ দেখে তাকে করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠান।

পরে রাত ১২টার দিকে তার মোবাইলে আসা ক্ষুদে বার্তার মাধ্যমে জানতে পারে করোনা পজিটিভের বিষয়টি। তাৎক্ষনিকভাবে আক্রান্ত ঐ নারীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি অবগত করা হয় স্থানীয় প্রশাসনকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET