২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে জাটকা সংরক্ষণে আলোচনা সভা 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২৬, ২১:১৪ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় পালিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। আজ ৭ এপ্রিল থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালিত হবে।
এ-সময় ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। তাই ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে সরকার থেকে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET