রাতে ক্রিকেট খেলার ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে ২০১৯ সালকে বিদায় ও নতুন বছর ২০২০ সালকে বরণ করলো কুষ্টিয়া মিরপুরের মালিহাদ ইউনিয়নের আশাননগর গ্রামের যুবসমাজ।
গতকাল ৩১শে ডিসেম্বর রাতে আশান নগর ক্লাব প্রাঙ্গণে স্থানীয় ৮ দলের মধ্যে এ খেলাটি অনুষ্ঠিত হয়। ওভার নির্ধারণ হয় ৬, প্রতিদলে ৭ জন করে খেলোয়াড় অংশ নেয়। আলোক সজ্জায় সজ্জিত মাঠটিতে ব্যতিক্রমী এই ক্রিকেট খেলা দেখতে ক্রিকেট আমুদে দর্শকদের ঢল নেমেছিল।
Please follow and like us:









