কুমিল্লার নাঙ্গলকোটের আলমাস ডেনিম ফ্যাশন চৌকুড়ী প্রিমিয়ার লিগ ২০২৬ এ ৭তম আসরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে চৌকুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম বসুন্ধরা স্পোর্টিং ক্লাব। ঢালুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহআলম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন। খেলার উদ্বোধক ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সাবেক মেম্বার গাজী শাহাদাত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক ও এডিএফ সিপিএল ২০২৬ চেয়ারম্যান এমজিআর শ্রবণ ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, দেশ বাংলা ট্রাভেল পরিচালক নুরুল ইসলাম, ইশান ক্যারিয়া স্বত্বাধিকার নুরুল ইসলাম ইরু, এডিএফ চৌকুড়ী প্রিমিয়ার লিগ উপদেষ্টা আফছার হোসেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য গাজী মাহবুবুল হক, ইলিয়াস হাবিব ভূঁইয়া, আলমাস ডেনিম ফ্যাশন স্বত্বাধিকারী এইচ এম আলমগীর হোসেন, এডিএফ চৌকুড়ী প্রিমিয়ার লিগ উপদেষ্টা সাহাব উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ প্রবাসী সাদ্দাম হোসেন পাটোয়ারী, সমাজসেবক দিদার ভূঁইয়া, পারভেজ হোসেন সুমন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ব্রাদাস ইউনিয়ন ক্লাব ও বসুন্ধরা স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করেন। উদ্বোধনী খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন অনিক মিয়াজী।
Please follow and like us:









