, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২৫, ২১:২৪ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম  (এস ই ডিপি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ২০২২, ২৩ ও ২৪ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রানা কুমার সাহা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET