, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ডোবা থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিললো




নাঙ্গলকোটে ডোবা থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিললো

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ০০:০৪ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া ব্যক্তি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বারাহি নগর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো: দুলাল মিয়া (৫০)। গত ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের কপালে রক্তাক্ত জখম দেখা গেছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করে।
এ ব্যাপারে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধারের মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে সোনাইমুড়ি থানায় যোগাযোগ করলে তাদের মাধ্যমে আমাদের সাথে কথা হয়। তারা বৃদ্ধের লাশ ও পোশাক দেখে চিহিৃত করে। আমরা প্রয়োজনে বৃদ্ধের একজন স্বজনের সাথে ডিএনএ মিলিয়ে পরবর্তী পদক্ষেপ নিব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET