, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে মানবতার দেয়াল উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২৪, ২০:১২ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অপ্রয়োজনীয় কাপড় রেখে যান, প্রয়োজনীয় কাপড় নিয়ে যান এই স্লোগানে রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশের উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোটে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ গেইটে এ মানবতার দেয়াল উদ্বোধন করা হয়। রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশ সাধারণ সম্পাদক ক্বারী মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী।
রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নাঙ্গলকোট উপজেলা উইমেন্স গ্রুপ সভাপতি আকলিমা আক্তার, সাধারণ সম্পাদক প্রিয়া খন্দকার, রেইনবো স্টার সোসাইটি প্রতিষ্ঠাকালীন সদস্য রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, লাকসাম উপজেলা সমন্বয়ক সাইমুন আলম, প্রত্যয় সহ-পরিচালক এম.এইচ রাজু, রেইনবো ব্লাড ডোনেশন সোসাইটি সদস্য মিলন হোসেন প্রমুখ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET