, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় আহত-৭

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ২১:৪০ | 990 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে প্রতিপক্ষের পৃথক সন্ত্রাসী হামলায় ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার মৌকরা ইউনিয়নে নারুয়া ও বটতলী ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নারুয়া গ্রামের আনু মিয়ার ছেলে আাব্দুল কাদের, তার স্ত্রী সামসুন নাহার, মেয়ে রিমা আক্তার, সীমা আক্তার, ছেলে সাইফুল ইসলাম, আবদুল মোতালেবের স্ত্রী সামছুন নাহার বেগম ও মাছিমপুর গ্রামে মৃত আতু মিয়ার ছেলে বাহার মিয়াকে (৫০)। আহতদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছিমপুর গ্রামে মাটিকাটা নিয়ে শনিবার দুপুরে মৃত আতু মিয়ার ছেলে বাহার মিয়াকে কুপিয়েছে পাশ্ববর্তী উল্লাখালী গ্রামের হাকিম আলীর পুত্র ভ্যাকু মেশিনের মালিক আলী মিয়া (৩৬)।
অপরদিকে নারুয়া গ্রামে ৫০ বছর ধরে চলাচলের বাড়ীর রাস্তা বন্ধ করার চেষ্টা করলে বাড়ীর লোকজন বাধা প্রদান করলে একই গ্রামের সোহেল, লিটন, সুমন, আবু তাহের সহ ৭-৮ জন লোক দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পেলে। স্থানীয়রা আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার এসআই সফিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদে পুলিশ গিয়ে নারুয়া গ্রামের আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উভয় ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET