৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ




নাঙ্গলকোটে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২৫, ১৯:৫৫ | 684 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে “শিহাব-শিতাব” ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছ উপহার প্রদান করা হয়েছে। ফলজ গাছ বিতরণ উপলক্ষে বুধবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদার স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও শিহাব-শিতাব ফাউন্ডেশন চেয়ারম্যান সোহানা সুলতানা শিউলী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বিদ্যালয় অভিভাবক সদস্য ফরিদ উল্লাহ, সাংবাদিক সাইফুল ইসলাম।
সোহানা সুলতানা শিউলী তার বক্তব্যে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পুরো উপজেলা জুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি। আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী, আমার নেতা দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিবে তা আমি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই মেয়ে, আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET