কুমিল্লার নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সকল পদে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের নিকট নাঙ্গলকোট সিটি হাসপাতালে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামান্স ক্লিনিক ও মাইডার হোম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরুজ্জামান, সহ-সভাপতি পদে আধুনিক হাসপাতাল চেয়ারম্যান ওমর ফারুক, ভূঁইয়া মেডিকেল চেয়ারম্যান অহিদুর রহমান ভূঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক পদে নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল চেয়ারম্যান কামরুল হোসাইন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিটি হাসপাতাল পরিচালক ডাক্তার মেহেদী হাসান মজুমদার, পদ্মা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান, অর্থ সম্পদক পদে ল্যাব ওয়ান ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল্যাহ, তথ্য ও প্রচার সম্পাদক পদে দৌলখাঁড় সাফিয়া ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াছিন, আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাপোলো হসপিটাল পরিচালক নূর আহম্মেদ নূরু, স্বাস্থ্য সেবা সম্পাদক পদে পপুলার ডায়াগনস্টিক চেয়ারম্যান ডাক্তার শাহীন আলম, দপ্তর সম্পাদক পদে মাতৃছায়া মেটারনিটি ক্লিনিক পরিচালক সোহেল রানা, নির্বাহী সদস্য পদে নাঙ্গলকোট ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল চেয়ারম্যান চাঁদ মিয়া মনির, নোভা হসপিটাল চেয়ারম্যান প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ঢালুয়া মেডিকেল ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান মিয়া-সহ অন্যান্য প্রার্থীরা এসময় মনোনয়নপত্র জমা দেন।
Please follow and like us:










