প্রতি বছরের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোট রৌশন-রফিক একাডেমির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে মাংস বিতরণ অনুষ্ঠান রবিবার বিকালে জামান্স ক্লিনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের কন্যা আমেরিকা প্রবাসী ফিরোজা জামান লিছা, রৌশন-রফিক একাডেমি সাধারণ সম্পাদক সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান, সমাজ সেবক আহছানুজ্জামান তুষার।
অনুষ্ঠান শেষে প্রায় ২শ’ পরিবারের হাতে গরুর মাংসের প্যাকেট তুলে দেন অতিথি বৃন্দ।
Please follow and like us:









