, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে নাঙ্গলকোটের যুবক সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু




নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে নাঙ্গলকোটের যুবক সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২২, ১৮:৫১ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নারায়ণগঞ্জ বন্দরে পেপার মিলে বয়লার বিস্ফোরণে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মান্দ্রা গ্রামের ইকবাল হোসেন শাহিন (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের কেউঢালা এলাকায় ‘গাজীপুর পেপার’ মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহিন মান্দ্রা গ্রামের মরহুম মাস্টার মফিজুর রহমানের বড় ছেলে। অন্য একটি মিলে দীর্ঘ ১৫ বছর কর্মরত থাকার পর চলতি মাসের ৬ তারিখে সুপারভাইজার পদে এ মিলে যোগাদান করেন শাহিন। শাহিনের ৫ বছর এবং ৮ মাস বয়সী ২টি কন্যা সন্তান রয়েছে।
উল্লেখ্য, বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন হানিফ নামে এক শ্রমিক। এসময় গুরুতর আহত হন শাহিন ’সহ আরো ৩জন। পরে বার্ন ইনস্টিটিউটে রবিবার ও সোমবার মৃত্যু বরণ করেন হাফিজুর রহমান ও আব্দুল হক। সর্বশেষ মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন ইকবাল হোসেন শাহিন। শাহিনের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, তার বাড়ীতে চলছে শোকের মাতম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET