, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর অবদানের জন্য




নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর অবদানের জন্য

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৯:০৪ | 1167 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ- নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও এসব অবদানের স্বীকৃতি জানিয়ে পঞ্চগড়ের আটোয়ারী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ ও আওয়ামী লীগ নেতা নাঈমুজ্জামান মুক্তার উদ্যোগে এ কর্মসুচি গ্রহন করা হয়।
আওয়ামী লীগ নেতা নাঈমুজ্জামান মুক্তা দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সভা-সমাবেশে তুলে ধরেন। এরই পরিপ্রেক্ষিতে আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় থেকে ৫ শতাধিক ছাত্রী স্বতস্ফুর্তভাবে একত্রিত হয়ে ছোট ছোট ব্যানার নিয়ে প্রায় ১২ কিলোমিটার সড়ক সাইকেলে প্রদক্ষিণ করেন। এসময় তাদের সাথে আওয়ামীলীগ নেতা নাঈমুজ্জামান মুক্তাও সাইকেল শোভাযাত্রায় অংশ নেন।
পরে এক এক করে উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় সহ আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয় ও বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা সাইকেল শোভাযাত্রা করেন।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রী আফরিন আকতার বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনে, বিচার বিভাগসহ নানা ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। এছাড়া বছরের শুরুতেই আমরা বই পাচ্ছি। এই কর্মসূচিতে আমরা স্বতস্ফূর্তভাবে অংশ নিতে পেরে আমরাও খুশি।’
অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, শিক্ষার্থীদের বাবার নামের সাথে মায়ের নাম লেখা বাধ্যমূলক করা, বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নারীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম। তাই প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আজ পাঁচ শতাধিক ছাত্রী প্রায় ১২ কিলোমিটার সাইকেল র‌্যালি করেছে। ছাত্রীদের পাশাপাশি এমন কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরাও উৎসাহিত।
নাঈমুজ্জামান মুক্তা বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন ও নারীদের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। বেগম রোকেয়ার মতো শেখ হাসিনাও নারীদের ক্ষমতায়নে যে কাজ করেছেন তা অনন্য। তাই ছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে সাইকেল র‌্যালি কর্মসূচিতে অংশ নিয়েছে। পুরো অক্টোবর জুড়ে পঞ্চগড়ের সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি চলবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET