ছাগলনাইয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমতা থাকলে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব। নারী-পুরুষের মাঝে সমতা থাকলে নারী পুরুষ কেউ কাউকে নির্যাতন করবেনা। সমাজে বৈষম্য থাকলে সমাজ এগোয়না। তিনি বলেন, আমাদের দেশে শুধু নারীরাই পুরুষ কর্তৃক নির্যাতিত হচ্ছে তা নয় বরং কিছু কিছু নারীর দ্বারা পুরুষরাও নির্যাতনের স্বীকার হচ্ছে। হয়তো নারী প্রতিবাদ করে আর পুরুষরা লজ্জায় বলতে পারেনা। তিনি আরো বলেন, আমরা নারীরা যেমন পুরুষের অর্ধক তেমনি পুরুষরাও নারীদের অর্ধেক এ কথা মেনে সমতার ভিত্তিতে প্রতিটি ক্ষেত্রে কাজ করলে এবং একে অন্যকে সম্মান করলে প্রতিটি পরিবার, সমাজ ও দেশে শান্তি অটুট থাকবে। “নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিরীন আখতার এমপি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক- শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় পাঁচজন জয়িতার মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
Chat Conversation End
Found 0 results
Please follow and like us:









