৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বাংলার অগ্রগতি
  • নিজস্ব অর্থায়নে রাস্তানির্মাণে উদ্যোগ, স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে




নিজস্ব অর্থায়নে রাস্তানির্মাণে উদ্যোগ, স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২৬, ০৩:২০ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হরিপুর উপজেলার অবহেলিত  দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে ফালডাঙ্গী ও দস্তপুর, ধুমডাঙ্গী গ্রামের মানুষের। স্থানীয়দের সহযোগিতা ও ফালডাঙ্গী যুব সমাজের নিজস্ব অর্থায়নে অবশেষে শুরু হয়েছে রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজ। এতে করে দুই গ্রামের মানুষের বহু বছরের প্রত্যাশা পূরণের পথে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও একাধিক জনপ্রতিনিধি রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে ফালডাঙ্গী ও দস্তপুর গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে কিংবা কোনো মৃত ব্যক্তিকে কবর দিতে গেলেও দুইটি নোনা পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে এ দুর্ভোগ আরও বেড়ে যেত এবং চলাচল হতো ঝুঁকিপূর্ণ।
এ অবস্থায় এলাকার যুব সমাজ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে উন্নয়নমূলক এই কাজ শুরু করে। ইতোমধ্যে মাটি কাটার কাজ চলমান রয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।
গ্রামবাসীরা জানান, এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড সহজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফালডাঙ্গী যুব সমাজের এ মহৎ ও মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET