১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন আবু বকর প্রধান




পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন আবু বকর প্রধান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২০, ২২:৫৬ | 964 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান।
১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে মেয়র পদে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধানের নাম চুড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়েছে।
মনোনয়ন প্রাপ্তিতে আবু বকর প্রধান দেশরত্ম জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ পৌরসভা নির্বাচনে ভোটাররা নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আবু বকর প্রধান ছাড়াও অন্যান্য মনোনয়ন প্রত্যাশী হলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোটর শ্রমিক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্যাহেল কাফি মন্ডল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET