, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পুঠিয়ায় গৃহবধূ হত্যায় পিতার বিরুদ্ধে ছেলের মামলা




পুঠিয়ায় গৃহবধূ হত্যায় পিতার বিরুদ্ধে ছেলের মামলা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৪ ২০২০, ২০:৪১ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জামফুরা বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলপুকুরিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে বাদী হয়ে পিতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এবিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন,গৃহবধূ জামফুরা বেগম হত্যায় বুধবার রাতে ছেলে লালু মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এবং ওই মামলায় একমাত্র আসামী করা হয়েছে তার পিতা জালাল উদ্দীন মন্ডলকে। বর্তমানে আসামী পলাতক রয়েছে। তাকে আটক করতে পুলিশ কাজ করছে। এর আগে উপজেলার নলপুকুরিয়া গ্রামে বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জের ধরে জামফুরা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী জালাল উদ্দীন মন্ডল। এবং রাত সাড়ে ৮টার দিকে নিহত জামফুরা বেগমকে তার ছেলেসহ এলাকার লোকজন আহত অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসসক তাকে মৃত ঘোষণা করেন। এবং রাতে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET