৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম শুরু

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২৫, ২১:১৮ | 694 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষে সদস্য ফরম বিতরণ শুরু করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের রাবেয়া কমিউনিটি সেন্টারে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাষ্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ চৌধুরী (খোকন), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম। এ উপস্থিত ছিলেন । সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
সভায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে দলকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সদস্য নবায়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET