, , ,

শিরোনামঃ-




ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০১৮, ২৩:৫৬ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক:-  ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ-লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ফেনীতে পালন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ।

শনিবার (২৮ এপ্রিল) সকালে ফেনী জেলা জজ আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে জেলা জজ আদালত প্রঙ্গনে আলোচনা সভা ও সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে সেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন- ফেনী জেলা আইনগত সহায়তা প্রধান সংস্থা, জেলা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আমিনুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য ফেনী জলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর মুখ্য বিচারিক হাকিম মো. মশিউর রহমান খান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সহকারী পুলিশ সুপার নিশান চাকমা, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাফেজ আহমদ ও সাধারণ সম্পাদক শামছুল হুদা, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET