১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফেনীতে ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০২ ২০১৮, ২১:০১ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক:- ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় শহরের পিটিআই স্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটারও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং বিভিন্ন দফতরের উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

মেলায় জেলা প্রশাসন, পাসপোর্ট অফিস, কৃষি অধিদফতর, মৎস অধিদফতরসহ সরকারের বিভিন্ন দফতর, স্কুল-কলেজসহ ৫৭ টি স্টল অংশ নেয়।

আগামী রোববার (০৪ মার্চ) রাতে মেলা শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে মেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET