, , ,

শিরোনামঃ-




বকুলতলার ঘাট – রুমানা আক্তার রত্না

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৬, ১৫:৫০ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বকুলতলার ঘাট

– রুমানা আক্তার রত্না
সে আমায় দেখে না আর,
আমিও দেখি না তারে।
কতকাল হয়ে গেল—
হয়নি যাওয়া বকুলতলার ঘাটে।

শুধানো হয়নি, কেমন আছো,
কেমনে কাটে দিন;
তবুও সে স্মৃতির পাতায়
অনন্ত, অমলিন।

বুকের ভেতর শত হাহাকার,
বিষণ্নতার ভিড়;
আপন নীড়ে একাকী আমি,
অপ্রিয়া, প্রাণহীন।

তবু কোনো এক নীরব ক্ষণে
মনে পড়ে বারবার—
যদি হঠাৎ দেখা হয়ে যায়,
চিনবে কি আমায় আর?

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET