, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার ধুনটে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের  উপ- নির্বাচনে নৌকার  প্রার্থী বিজয়




বগুড়ার ধুনটে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের  উপ- নির্বাচনে নৌকার  প্রার্থী বিজয়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২০, ২৩:০০ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত  নৌকা প্রতীকের প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ধুনট উপজেলা পরিষদের সভা কক্ষে বে-সরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।

এর আগে সকালে শান্তিপূর্ণভাবে কালেরপাড়া ইউনিয়নে  ৯টি ওয়ার্ডের ৯ টি ভোট কেন্দ্রের ৬৮ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা)পেয়েছেন ৬ হাজার ৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মটর সাইকেল মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন শিপন (মটরসাইকেল)পেয়েছেন ৪ হাজার ৩২৮ ভোট।

নির্বাচনে অন্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তরিকুল ইসলাম (ঘোড়া) ৩ হাজার ৪০৯ ভোট এবং লিটন আহমেদ(আনারশ)১১২ ভোট পেয়েছে।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৪ জন।

ধুনট উপজেলার কালেরপাড়া উপ-নির্বাচনে ২১ হাজার ৪৬৫ জন ভোটার এর মধ্যে ১৪ হাজার ৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সঞ্জয় কুমার মহন্ত বলেন,সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত  শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET