, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার শেরপুরে ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধন




বগুড়ার শেরপুরে ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২১, ১৪:৪৯ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শেরপুরের মির্জাপুর-রানীরহাট সড়কে ডাকাতি, ছিনতাই, রাহাজানী বন্ধের দাবিতে স্থানীয় লোকজনের উদ্যোগে ২৮ মার্চ রোববার বিকেল সাড়ে ৫ টায় ব্রাক বটতলা এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মাদ, মুফতি ফাহিম উদ্দিন, মাওলানা আফজাল হোসেন, রফিকুল ইসলাম, ওমর ফারুক, আলহাজ্ব আব্দুল কাদের, আলহাজ্ব কোরবান আলী, ওসমান গনি, মানিক উদ্দিন, মোখলেছুর রহমান, সাহেব আলী। এছাড়াও প্রায় ৪০০ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় প্রায়ই মির্জাপুর-বিশালপুর সড়কে ডাকাতি, ছিনতাই, রাহাজানীর ঘটনা ঘটে আসছে। এতে আতংকিত হয়ে পরেছে এলাকার সাধারণ মানুষ। এই সড়কের দুপাশের জঙ্গল ছেটে পরিস্কার করে সড়কে ল্যাম্প পোষ্টের ব্যবস্থা করতে হবে। এবং বড় গাছগুলো কেটে ফেলতে হবে যাতে সড়কে গাছ ফেলে ডাকাতি, ছিনতাই করতে না পারে। সর্বপরি এই সড়কে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সহ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET