, , ,

শিরোনামঃ-




বগুড়া শাজাহানপুরে দু’পক্ষের  মারামারি: আহত ১২

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২০, ২২:১৮ | 1018 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের বড়নগর গ্রামে ডিস লাইনের ভাড়া আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে ১২ ব্যক্তি আহত হয়েছেন। মারামারি এক পর্যায়ে ডিস ব্যবসায়ীর ৬টি মোটর সাইকেল ভাংচুর করে স্থানীয় এলাকাবাসি। এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
আহতরা হলেন বড়নগর মধ্যপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে ইমদাদুল হক (৫০), তার সৎ মা আকলিমা বেগম (৬৫), ওই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে মতিউর রহমান (৫০), তার ছোট ভাই তোতা মিয়া (৩৫), তোতা মিয়া’র স্ত্রী সাবিনা (২৮), মৃত হাবিবুর রহমানের স্ত্রী নূর জাহান বেওয়া (৬৫)।
অপরদিকে ডিস অফিসের কর্মচারিদের মধ্যে আহত হয়েছেন রিহিমাবাদ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), বৃ-কুষ্টিয়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে সৈকত (২৬), একই গ্রামের মহসিন আলীর ছেলে কামাল (৪০), বিষ্ণপুর গ্রামের চান মিয়ার ছেলে মিলন (২৫), নারচি গ্রামের সাইদুর রহমানের ছেলে পাভেল (২৫), বড়পাথার গ্রামের মনছের আলীর ছেলে এনামুল (২৬)। আহতদের মধ্যে ইমদাদুল হক (৫০), আকলিমা বেগম (৬৫), তোতা মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫), সৈকত (২৬) এবং পাভেল (২৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাগেছে।
উভয় পক্ষের সাথে কথা বলে জানাগাছে, ‘বি-ব্লক ক্যাবল নেটওয়ার্ক’ নামের একটি প্রতিষ্ঠান বড়নগর গ্রামের বাড়ি বাড়ি ডিস সংযোগ দিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিল। বিগত ১২ দিন যাবত ওই গ্রামে ডিস লাইনের ছবি দেখা যাচ্ছিল না।
অপরদিকে ডিস বিল আদায়কারী বিষ্ণপুর গ্রামের ছাইফুল ইসলামের ছেলে সাজু (২৮) কয়েকদিন যাবত বকেয়া বিল পরিশোধের জন্য গ্রাহক সদস্যদের তাগাদা দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত রোববার বেলা ৩টার দিকে ডিস বিল আদায়কারী সাজু মিয়া বড়নগর গ্রামের গিয়ে গ্রাহকদের কাছে বকেয়া বিল পরিশোধের কথা বললে গ্রাহকরা তার সাথে কথাকাটাকাটি করেন। বাকবিতন্ডার সংবাদ পেয়ে বিষয়টি সুরাহার জন্য ডিস অফিসের ১০-১২ জন কর্মচারি ৬টি মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারি মনে করে স্থানীয়রা তাদের উপর চড়াও হয়। উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে ১২ জন আহত হয়। অবস্থা বেগতিক দেখে মোটর সাইকেল রেখেই ডিস অফিসের কর্মচারিরা পালিয়ে প্রাণ বাঁচায়। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসি মোটর সাইকেল গুলো ভাংচুর করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার এস.আই আব্দুর রহমান জানিয়েছেন, ডিস লাইনের ত্রুটি এবং বকেয়া বিল নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং ডিস অফিসের কর্মচারিদের ৬টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। ভাংচুরকৃত মোটর সাইকেল গুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আমরুল ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান অটল জানিয়েছেন, ডিস লাইনের সামান্য বিষয় এতো বড় আকারে নিয়ে যাওয়া ঠিক হয়নি। ঘটনাটি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা উচিত ছিল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET