, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়ার শেরপুরে পুজামন্ডপের আলোকসজ্জার তারে বিদ্যুায়িত হয়ে ৩ জনের মৃত্যু




বগুড়ার শেরপুরে পুজামন্ডপের আলোকসজ্জার তারে বিদ্যুায়িত হয়ে ৩ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২১, ১৫:০৩ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৌমিএ কুন্ডু বগুড়া জেলা প্রতিনিধি। বগুড়ার শেরপুরে পুজামন্ডপের আলোকসজ্জার তারে বিদ্যুায়িত হয়ে ৩ জনের মৃত্যু। বগুড়ার শেরপুরে পূজা মন্ডপের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।
১১ অক্টোবর সকাল ১০টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুুরকুটা গ্রামে ঘটে।
নিহতরা হলেন, চুরকুটা গ্রামের মৃত বেরজো মাহাতোর ছেলে গুদু মাহাতো(৪৫), মৃত বিমল চন্দ্র মাহাতের ছেলে পলাশ মাহাতো(৩২), চাঁন মাহাতের ছেলে ক্ষিতিশ চন্দ্র মাহাতো(৩০)। এ ঘটনায় গুদু মাহাতের ছেলে রুবেল মাহাতো আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যদর্শী সুত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে শারদীয় দুর্গাপূজার মন্ডপের সাজসজ্জার কাজ চলছিল। মন্ডপের আলোক ব্যবস্থার জন্য প্রায় কোয়াটার কিলোমিটার পর্যন্ত জিআই তারের সাথে বিদ্যুতের লাইটিং লাগানো ছিল। ১১ অক্টোরব বেলা ১০টার দিকে মন্ডপ থেকে প্রায় ৩’শ গজ দুরে ওই জিআই তারের ওপরে কাথা শুকাতে দেয় একই গ্রামের গুদু মাহাতো। এসময় তিনি বিদ্যুতায়িত হলে অন্য দুই-তিনজন তাকে বাচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ ঘটনায় নিহত ওই গ্রামের সাধারণদের কাছে দুর্গাপূজার আনন্দ মলিন হয়ে শোকে পরিণত হয়েছে।
এ ঘটনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সহ উপজেলা পুজা উদযাপর পরিষদের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET