, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শিরোনামে রচনা প্রতিযোগিতায় আটোয়ারী উপজেলা রংপুর বিভাগের সেরা উপজেলা নির্বাচিত




“বঙ্গবন্ধু ও মানবাধিকার” শিরোনামে রচনা প্রতিযোগিতায় আটোয়ারী উপজেলা রংপুর বিভাগের সেরা উপজেলা নির্বাচিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২১, ১৯:৩৭ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সম্প্রতি “ বঙ্গবন্ধু ও মানবাধিকার” শিরোনামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা প্রথম স্থান অধিকার করেছে।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান রচনা প্রতিযোগিতায় আটোয়ারী উপজেলা রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ বঙ্গবন্ধু ও মানবাধিকার” শিরোনামে রচনা প্রতিযোগিতায় আটোয়ারী উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জনের মানবাধিকার কমিশন কর্তৃক প্রদত্ত পুরস্কার হিসেবে ট্রফি পঞ্চগড় জেলা প্রশাসকের দপ্তর হতে আনুষ্ঠানিকভাবে গ্রহন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান ও জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, “ বঙ্গবন্ধু ও মানবাধিকার” শিরোনামে রচনা প্রতিযোগিতায় রংপুর বিভাগের মধ্যে আটোয়ারী উপজেলা প্রথম স্থান অধিকার করায় আটোয়ারী উপজেলা পরিষদ ও প্রশাসন সহ আটোয়ারীবাসী গর্ববোধ করছে। তিনি বলেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জন তাদের কৃতজ্ঞতা জানাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET